অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম।
নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থং তান্ ব্রবীমি তে ॥ ৭ ॥
অস্মাকম্–আমাদের; তু–কিন্তু; বিশিষ্টাঃ–বিশেষভাবে শক্তিমান; যে–যাঁরা; তান্–তাঁদের, নিবোধ–জেনে রাখুন; দ্বিজোত্তম–দ্বিজশ্রেষ্ঠ; নায়কাঃ–সেনানায়কগণ; মম–আমার; সৈন্যস্য–সৈন্যদের; সংজ্ঞার্থম্–অবগতির জন্য; তান্— তাদের; ব্রবীমি–আমি বলছি; তে–আপনাকে।
গীতার গান
আমাদের মধ্যে যারা বিশিষ্ট মহান।
দ্বিজোত্তম শুন তাহা করিয়া মনন ॥
সেনাপতি যে যে সব মম সৈন্যপাশে।
সংজ্ঞার্থে তোমারে কহি অশেষ বিশেষে ॥
অনুবাদ
হে দ্বিজোত্তম! আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাঁদের সম্বন্ধে বলছি।