নৃত্যকারীর অসামর্থতা

একদা এক নৃত্যকারী ছিল যে সচরাচর বড়াই করত যে সে ছিল খুবই দক্ষ। সে তার গ্রামের অনুষ্ঠানে প্রায়ই অংশগ্রহণ করত। তার বন্ধু তাকে প্রস্তাব দিল তোমার বড় স্থানে যাওয়া দরকার এবং তোমার প্রতিভা প্রদর্শণ করানো দরকার। আমি শুনেছি যে, রাজা আগামিকাল একটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছেন, সেখানে তিনি রাজ্যের সকল নৃত্যকারীদের আসতে আমন্ত্রণ করেছেন এবং তাদের নৃত্যের প্রতিভা প্রদর্শণ করতে বলেছেন। আহ্ সত্যি! আমাকে সেই প্রতিযোগীতায় যেতে হবে এবং জয় করে রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ নৃত্যকারীর উপাধি অর্জন করতে হবে। তাই নর্তকী তার গ্রাম ছেড়ে রাজধানীর উদ্দেশ্যে গমন করল। পরের দিন সে তার গ্রামে ফিরে আসল, এবং তার বন্ধু তাকে জিজ্ঞেস করল তাহলে তুমি গত রাতে কেমন নৃত্য করলে? না আমি পারলাম না। তার বন্ধু আশ্চর্যান্বিত হল। কেন নয়? নাচের স্থানটি অসমতল ছিল।
। হিতোপদেশ।
প্রতিকূল পরিবেশের জন্য নৃত্যকারী নাচতে পারে নাই। কিন্তু এটি একটি প্রকৃত নৃত্যকারীর আচরণ নয়। একজন প্রকৃত নৃত্যকারীকে উঁচু নিচু জায়গাতে নাচার জন্য প্রস্তুত থাকতে হবে। একইভাবে একজন নিবেদিত প্রাণ শিষ্য যে কোন অসুবিধাজনক অবস্থাতেও তার কর্তব্যগুলো সঠিকভাবে পালন করবে।

Comments are closed.

August 2015
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Blog Stats

  • 140,963 hits