প্রায় তিনশত বছর আগে মায়াপুরের কৃষ্ণনগরে একজন অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ব্রাহ্মণ বাস করতেন, কিন্তু তিনি খুব দরিদ্র ছিলেন।
ঐ রাজ্যের রাজা কৃষ্ণচন্দ্র। রাজা একদিন পালকিতে চড়ে ব্রাহ্মণের সাথে দেখা করতে গেলেন। সেখানে গিয়ে রাজা বললেন- হে ব্রাহ্মণ আমি কি আপনাকে কোন ভাবে সাহায্য করতে পারি?
কারণ আপনি খুব দরিদ্র অবস্থায় আছেন। আমি আপনার জন্য কতগুলো গাভী, ঘোড়া, গরু ও ভৃত্য পাঠিয়ে দিব।
ব্রাহ্মণ বলল- না, না, তার দরকার নেই।
রাজা বলল- কিন্তু আমি দেখছি আপনি খুবই দরিদ্র অবস্থায় আছেন।
ব্রাহ্মণ বললেন- না আমার কোন অভাব নেই।
ঐ সময় ব্রাহ্মণের একজন ছাত্র কিছু চাল ভিক্ষা করে নিয়ে আসল। তা দেখে ব্রাহ্মণ বললেন- এই তো আমার ছাত্র চাল নিয়ে এসেছে তা রান্না করে খেয়ে নিব। আপনি কোন চিন্তা করবেন না। আমি হরিনাম জপ করে সম্পূর্ণভাবে সন্তুষ্ট আছি। আমার আর কোন কিছুর প্রয়োজন নেই।
। হিতোপদেশ।
ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি।