এটি একজন দক্ষ পালিশকারীর গল্প যিনি, তাজমহল নির্মানের কাজ করেছিল। একসময় প্রধান রাজমিস্ত্রি নির্মাণ কাজ কতদূর হল তা পর্যবেক্ষণ করছিলেন। তিনি লক্ষ্য করলেন একজন পালিশকারী তিনদিন ধরে একই স্থানে বসে আছে, এবং সে শুধু পালিশের উপাদান নাড়াচাড়া করছে। তৃতীয় দিনে ইন্সপেক্টর রেগে গেলেন এবং তাকে বললেন, তুমি তিন দিন ধরে একই স্থানে বসে আছ। কোন উন্নতি ছাড়াই। তুমি আসলেই অলস! অন্যান্যরা তাদের কাজ দ্রুত করেছে, আর তোমার কোন পরিবর্তন নেই এমনকি তুমি এখন পর্যন্ত পালিশ কাজই শেষ করতে পারনি। যে লোকটি পাালিশ মিশ্রনের কাজ করছিল তিনিও প্রচন্ড তার উপর রেগে গেলেন। সে ইন্সপেক্টরকে লক্ষ্য করে এক মুঠো পালিশের উপাদান ছুঁড়ে মারল। ইন্সপেক্টরের গায়ে তা লাগলনা কিন্তু দেয়ালে আটকে গেল। পালিশ এত ভালভাবে হয়েছিল যে, এটি অত্যন্ত শক্ত এবং কঠিন। কেউ এটিকে দেয়াল থেকে আলাদা করতে পারল না এবং এটি আজ পর্যন্ত সেখানে লেগে আছে।
। হিতোপদেশ।
আমরা কৃষ্ণ সেবার মধ্যে অন্য সবকিছু অত্যন্ত সুন্দরভাবে অবশ্যই করব।