চড়ুই পাখির দৃঢ় সংকল্প

একটি চড়ুই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু মহাসমুদ্রের দূর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায়। অত্যন্ত মর্মাহত চিত্তে সেই চড়ুই পাখি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে। কিন্তু সমুদ্র তার সেই আবদনে কর্ণপাতই করেনি। তখন সেই চড়ুই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগল। তার এই অসম্ভব সংকল্পের জন্য তাকে সকলেই পরিহাস করতে লাগল। এদিকে সেই চড়ুই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুড়ের কানে সেই কথা পৌছলো এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল। তিনি সেই ছোট্ট চড়ুই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন। গরুড় চড়ুই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়ুই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে, আর সে যদি তা না করে, তা হলে তিনিই সেই চড়ুই পাখির কাজটি সম্পন্ন করবেন, সেই কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন। ভীতগ্রস্ত হয়ে সমুদ্র তখন চড়ুই পাখির ডিমগুলি ফিরিয়ে দিলেন। এভাবেই গুরুড়ের কৃপায় সেই চড়ুই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হল।
। হিতোপদেশ।
যোগসাধনা করা, বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে। কিন্তু কেউ যদি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করেন, তখন ভগবান তাকে নিঃসন্দেহে সাহায্য করবেন, কেন না যে নিজেকে সাহায্য করে, ভগবান তাকে সব রকমের সাহায্য করেন।

Comments are closed.

August 2015
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Blog Stats

  • 140,959 hits