গ্রামবাসী ও ট্রেনের গল্প

ভারতের এক গ্রামের ভিতর দিয়ে প্রথমবারের মত ট্রেন যাচ্ছে। আর তাই অনেক গ্রামবাসীই প্লাটফর্মে সেই ট্রেনকে প্রথমবারের মত এক নজর দেখার জন্য জড়ো হলো। একজন বলল বাহ! আমি আমার জীবনে প্রথমবারের মতো ট্রেন দেখতে পাব।
আজ আমার জীবনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি আজ ট্রেন দেখতে চলেছি।
আমি ট্রেন সম্বন্ধে অনেক শুনেছি। কিন্তু আমার ভাগ্যে এটি দেখার সৌভাগ্য হয়নি।
যেই মাত্র ট্রেনটি গ্রামের নিকটবর্তী আসা শুরু করল তখন কিছু গ্রামবাসী ভয়ে দৌড়ে পালাবার চেষ্টা করলো।
তারা বলতে লাগল কি উজ্জ্বল আলো, এটি আমাদের দিকে তেড়ে আসছে। আমাকে যেতে দাও, আমাকে বাঁচতে দাও। এটি আমাদের সকলকেই পুড়িয়ে ফেলবে। দৌড়ে পালাও…..
তারা বাড়ীতে ফিরে আসল। তারা সবাই ভীত। তাদের আত্মীয় স্বজনরা তাদের জিজ্ঞেস করে ট্রেনটি দেখতে কেমন ছিল?
সে বলল- এটি ছিল একটি বড় উজ্জ্বল আলোক।
এর পরেও যারা সেখানে রয়ে গিয়েছিলেন, তারা দেখলেন যে, এই আলোর পিছনে অনেক বড় একটি কাঠামো রয়েছে যা অত্যন্ত গতির সাথে এগিয়ে চলে। কেউ কেউ এতে ভীত হয়ে দৌড়াতে শুরু করলেন।
কি ভয়ানক বড় চলমান কাঠামো, এটি তো আমাদের দিকেই এগিয়ে আসছে। চলো আমরা এটি আঘাত হানার পূর্বেই পালাই। তাই তারা আর বেশী তথ্য জানতে পারল না। তারা বাড়ীতে ফিরে এসে এটিই তাদের স্বজনদের বলেন।
স্বজনরা তাদের বললেন ট্রেনটি দেখতে কেমন?
দর্শনকারী তাদের বললেন- ট্রেনের সামনে একটি লাইট রয়েছে আর একটি লম্বা যন্ত্রের মত যা দ্রুত দৌড়াতে পারে।
কিছু গ্রামবাসী সাহসী ছিলেন এবং তারা ট্রেন না থামা পর্যন্ত সেখানেই অবস্থান করলেন। তারা এর মধ্যে প্রবেশ করলেন।
তারা ভেতরের বসার আসনগুলো দেখলেন, ভিতরে লোকজন বসে আছে তা প্রত্যক্ষ করলেন এবং অন্যান্য সকল জিনিসই তারা খুব ভালভাবে দেখলেন। আর এতে তাদের নিকট পূর্ণতথ্য সংগৃহীত হলো।
। হিতোপদেশ।
ভগবৎ উপলব্ধির বিভিন্ন স্তর রয়েছে- ব্রহ্ম, পরমাত্মা, ভগবান।

Comments are closed.

August 2015
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Blog Stats

  • 140,959 hits