শিল্পকে জানো

একদিন এক ব্যক্তির একট গাড়ি নষ্ট হয়ে গেল এবং সে এটি ঠিক করার জন্য কারখানায় নিয়ে গেল।
সে কারিগরকে বলল, “তুমি কি আমার গাড়িটি সেরে দিতে পার?”
কারিগর বলল, “হ্যাঁ, জনাব আমি এটি সেরে দিতে পারব। এটির জন্য আপনাকে ১০০ ডলার খরচ করতে হবে।”
ব্যক্তিটি বলল, “যদি তুমি এটি ঠিক করে দিতে পার, তবে আমি ১০০ ডলার খরচ করতে রাজি।”
কারিগর এরপর একটি বড় হাতুড়ির সাহায্যে ইঞ্জিনের উপর আঘাত করতে লাগল এবং হঠাৎ করেই ইঞ্জিনটি কাজ করতে শুরু করল।
তখন গাড়ীর মালিক বলল, “এত সাধারণ কাজ এর দাম ১০০ ডলার।”
কারিগর বলল, “হ্যাঁ, এটির মূল্য এতই, কারণ তুমি যদি না জান কোথায় এবং কিভাবে আঘাত করতে হবে তাহলে ভাল করার পরিবর্তে তোমার গাড়িটিকে নষ্ট করতে পার।”
ব্যক্তিটি বেশ বিরক্তির সাথে বলল, “ঠিক আছে এই নাও তোমার ১০০ ডলার।”
। হিতোপদেশ।
প্রভুপাদ যখন পশ্চিমা বিশ্বে প্রচারে যাচ্ছিলেন, তখন তাঁর গুরু ভাইয়েরা বলেছিলেন তুমি কিভাবে তাদেরকে ব্রাহ্মণে পরিণত করবে? তারা ম্লেচ্ছ, যবন, রাক্ষস। তখন প্রভুপাদ বলেছিলেন, তোমাকে সঠিক প্রক্রিয়াটা জানতে হবে। এটিই গুরুত্বপূর্ণ এবং খুবই সাধারণ পন্থা।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

Comments are closed.

August 2015
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Blog Stats

  • 140,959 hits