একজন শিকারী বনে একটি শিয়াল শিকার করার জন্য তাড়া করছিল। একসময় শিয়ালটিকে সে তীর বিদ্ধ করল এবং সে দূর থেকে দেখল যে, রাজা ও তার চাকরকে নিয়ে সেই পথে আসছে। শিকারী ভয় পেল, কারণ রাজার অুমতি ছাড়া শিকার করা অন্যায়। তাই সে তার ঝোলাতে নিয়ে শিয়ালটিকে মুড়িয়ে কাঁধে ঝুলিয়ে রাখল যাতে রাজা বুঝতে না পারে।
রাজা কাছে আসল এবং জিজ্ঞাসা করল, “কেমন চলছে দিনকাল?”
শিকারী তার উত্তর দিল, “ভালো”।
ততক্ষণে শিয়ালটি শিকারীকে কামড়াতে শুরু করল। যেহেতু সে রাজার সাথে কথা বলছে, তাই সে কিছু করতে পারল না। শুধু সহ্য করতে লাগল। এইভাবে অনেকক্ষণ কথা বলার পর রাজা চলে গেল, কিন্তু ইতোমধ্যে শিয়ালটি তাকে রক্তাক্ত করে ফেলল। কিছুক্ষণ পর শিকারীটিও মারা গেল।
। হিতোপদেশ।
মনকে কৃত্রিমভাবে উৎফুল্ল রাখার চেষ্টা করাটা বোকামী এবং কোন সমস্যা মনে চাপিয়ে না রেখে প্রকাশ করা উচিত, তেমনি কৃষ্ণভক্তিতেও এরূপ স্বভাব বর্জনীয়।