একজন শিকারী ছিল, যিনি পার্খি শিকারের অভ্যাস করছিল। তাই সে বাজার থেকে একটি খাঁচায় করে কিছু পাখি কিনে আনল। অতঃপর শিকারী খাঁচার দরজা খুলে দিল, এতে এক একটি পাখি বের হয়ে উড়ে যাচ্ছিল, তখন শিকারী তাদের গুলিবদ্ধ করে মেরে ফেলতে লাগল। এক এক করে উড়ে যাওয়া সবগুলো পাখি মারা গেল। তবে একটি পাখি ছিল খুবই চতুর। সেই পাখিটি উড়ে না গিয়ে শিকারীর পায়ের কাছে এসে বসে পড়ল। তা দেখে ঐ শিকারী তাকে মারল না, বরং আদর করে ছেড়ে দিল।
। হিতোপদেশ।
আমরা যদি কৃষ্ণকে ছেড়ে অন্য কোথাও উড়ে যেতে চাই, তাহলে মায়াদেবী আমাদের আক্রমণ করবে আর যদি কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করি, তবে মায়াদেবী কখনও আক্রমণ করতে পারবে না।