একসময় দুইজন সাধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে একটি নদীর তীরে আসল যেখানে কোন সাঁকো বা অন্য কিছু ছিল না। সেই সময় একজন মহিলা এসে বলর, সাধু বাবা আমাকে একটু নদীটা পার করে দিবেন। কারণ সে ছিল গর্ভবতী মহিলা। তখন প্রথম সাধু বলল না না এটা করা যাবে না। দ্বিতীয় সাধু- আসলে আমরা তো সাধু যেহেতু সে গর্ভবতী তাই তাকে সাহায্য করা উচিত।
১ম সাধু- কার কি হল সেটি আমাদের কাজ নয় কিন্তু।
২য় সাধু- ঐ মহিলাকে কাঁধে করে পার করে দিলেন এবং তারা আবার হাঁটতে শুরু করলেন। কিন্তু প্রথম সাধু ভাবছে এটা কী কাজ হল। এইভাবে অনেক চিন্তা করছে এবং একবার বলেই ফেলল যে আমাদের আজ ঐ মহিলা কাঁধে নেওয়া ঠিক হয়নি। এতক্ষণে তারা প্রায় দুই মাইল প্রথ অতিক্রম করে আসছে। তখন দ্বিতীয় সাধু বলল আমিতো শুধু নদীটি পার করেছি, তুমিতো দেখি সারা রাস্তা বয়ে বেড়াচ্ছ। এটা কিন্তু সবচেয়ে খারাপ।
। হিতোপদেশ।
কৃষ্ণকথা সর্বদা স্মরণের মাধ্যমে জড় আসক্তি কমানো যায়।