একবার এক ভিক্ষুক রাজার বাড়িতে গেল ভিক্ষা করার জন্য। সে ভিতরে প্রবেশ করল এবং রাজা বলল তুমি কি চাও এবং ভাবল তাকে নিয়ে একটু মজা করা যাক।
ভিক্ষুক- কিছু খাদ্য, একটি থাকার ঘর ইত্যাদি।
রাজা- চাকর কিছু খাদ্য নিয়ে আসো। তখন চাকরটি একটি অদৃশ্যমান প্লেট এনে দিলে।
রাজা- তুমি ভাব যে তুমি সুন্দর রসগোল্লা সমুচা খাচ্ছ দেখবে ভাল লাগছে। ভিক্ষুকটিও কৃত্রিমভাবে খেয়ে নিল।
রাজা- কেমন লাগল?
ভিক্ষুক- খুব ভাল কিন্তু আমি সমুচা পছন্দ করি।
রাজা- তুমি আর কি চাও?
ভিক্ষুক- একজন সুন্দরী স্ত্রী।
রাজা- ঠিক আছে। কয়েকজন নৃত্য করা মেয়ে নিয়ে আসো, চাকরটি কয়েকজন অদৃশ্য মেয়ে নিয়ে আসল।
রাজা- তারা কি সুন্দর নৃত্য করছে তাই না?
ভিক্ষুক- হ্যাঁ খুব সুন্দর।
রাজা- তুমি কোনেিক স্ত্রী হিসাবে পেতে চাও?
ভিক্ষুক- ষষ্ঠতম জনকে।
রাজা- আরে এখানে আছে তো পাঁচজন তাহলে ষষ্ঠতম জন পাবে কোথায়। আচ্ছা যাই হোক তুমি এখন যাও এবং যেকোন একটি প্রাসাদ নিয়ে সুখে বাস করতে থাক।
ভিক্ষুক- প্রভু আপনাকে অনেক ধন্যবাদ। তারপর ভিক্ষুকটি রাজপ্রাসাদ ত্যাগ করল। রাজার ঐ ভিক্ষুকটির আচরণে হৃদয়ের পরিবর্তন হল। সে ভাবল আমি তার সাথে এত মজা করলাম সে একটু রাগও করল না, কত বিনয়ী। রাজা তার চাকর কে বলল ঐ ভিক্ষুককে ডাকো আমি তাকে উপহার দিব। তখন রাজা তাকে অনেক কিছু দিয়ে দিল এবং ভাল করে খাইয়ে দিল।
। হিতোপদেশ।
শুধুমাত্র বিনয়ী ব্যবহার দিয়ে সে রাজার কৃপা লাভ করল এবং অনেক সম্পত্তি পেল।