মাছিমারা কেরানী

এক কেরানী তার পুরানো রাফ খাতা থেকে নতুন পাকা খাতা তৈরী করছিলেন। হঠাৎ করেই সে কাজ ফেলে রেখে তার গুদাম ঘরে গেলেন। তিনি ঘরের মধ্যে বেশ জোরে জোরে লাফাচ্ছিলেন এবং কিছু ধরার চেষ্টা করছিলেন। ঠিক এই সময় তার মালিক ঘরে প্রবেশ করলেন।
মালিক- তুমি এখানে কি করছ?
কেরানী- মালিক, আমি এখানে একটি মাছি ধরার চেষ্টা করছিলাম।
মালিক- কিন্তু তার প্রয়োজন কি?
কেরানী- আমি আপনার নির্দেশমতে এটি করছিলাম। কারণ আমি পাকা খাতা ও আমাদের পুরানো রাফ খাতা দেখে তৈরী করছিলাম। সেই পুরানো খাতায় একটি মাছি থেঁতলে লেগেছিল, আর তাই আমি নতুন খাতাতেও একটি মাছি লাগানোর জন্য মাছি ধরার চেষ্টা করছিলাম।
। হিতোপদেশ।
মাছি মারা কেরানীর মতই অনেক বোকাই সমাজে বিদ্যমান। অন্ধের মত নিয়ম নীতিগুলো অনুধ্যান করছে। কেউ বলেছে তো, সবাই তো বিচার বিবেচনা ছাড়াই অনুসরণ করে চলছে।

Comments are closed.

August 2015
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Blog Stats

  • 140,959 hits