এক রাজা এক সুন্দরী নারীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চায়, কিন্তু সেই নারী তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
রাজা- কিন্তু আমি তোমার মত এত সুন্দরী নারী দ্বিতীয়টি আর দেখিনি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি জীবনে শুধু তোমাকেই চাই আর অন্য কাউকেই নয়।
নারী- ওহে, তুমি আমার সৌন্দর্যে মোহিত হয়ে গেছ, তাহলে তুমি ঠিক এক সপ্তাহ পরে এই জায়গায় আমার সাথে সাক্ষাৎ করো।
এই এক সপ্তাহে ঐ নারীটি কিছু ঔষধ গ্রহণ করল যা থেকে অনবরত বমি ও পায়খানা করল এবং সেগুলো এক পাত্রে সংগ্রহ করল।
ঠিক এক সপ্তাহ পরে ঐ রাজা তার সাথে দেখা করতে এলেন।
রাজা- সেই নারীটিকে বললো, তুমি কি এখানে কোন সুন্দরী নারীকে দেখেছ?
নারী- আমিই সেই মহিলা, যে আপনাকে এখানে সাক্ষাৎ করতে আসতে বলেছিলেন।
রাজা- সেই নারীটি ছিল অত্যন্ত সুন্দরী আর তুমি তো কুৎসিত। তুমি সে নও।
নারী- আমি আমার সমস্ত সৌন্দর্যকে এই পাত্রগুলোতে তুলে রেখেছি। তুমি চাইলে পরখ করে দেখতে পার।
বিভিন্ন পাত্রে সংগৃহীত মলমূত্র, কফ, বমি দেখে রাজা খুবই বিস্মিত হল।
। হিতোপদেশ।
প্রত্যেকটি দেহই পঞ্চ মহাভূত দ্বারা তৈরী, তাই দেহগত খাঁচার পরিচর্যা থেকে আত্মার পরিচর্যা শ্রেয়।