পূর্বের সময় থেকে যারা গৃহস্থ ছিল, তারা আহারের পূর্বে ডাক দিত যে কেউ কি ক্ষুধার্ত আছে কিনা। তাই তেমনি এক গৃহস্থ বাইরে এসে বলল, কেউ না খেয়ে আছে কিনা?
তখন তিনি একজন জেলে দেখে বলল, তুমি কি খেয়েছ?
জেলে বলল, না।
তা হলে তুমি এই ঝুড়িটি বাইরে রেখে খেতে এসো।
জেলেটি খাওয়ার পর জিজ্ঞাসা করল যে, রাতে ঘুমানোর জন্য কোন জায়গা আছে কিনা। তখন গৃহস্থ লোকটি তার শোয়ার ব্যবস্থা করে দিল। রাত প্রায় একটা কি দুইটার সময় তিনি সজাগ হয়ে জেলের শোবার ঘরে গেল জেলে ঘুমাচ্ছে কিনা তা জানার জন্য। গিয়ে দেখলেন জেলে ঘুমায়নি, তখন তিনি জানালেন যে মাছের গন্ধ ছাড়া তার ঘুম আসছেনা। তাই গৃহস্থ লোকটি তার মাছের ঝুড়িটি আনতে বললেন। জেলে তখন ঝুড়িটি এনে তার পাশে রাখল। সে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল এবং নাক ডাকতে শুরু করল।
। হিতোপদেশ।
পুরানো বদঅভ্যাস সহজে পরিবর্তন করা যায় না।