একদিন একটি ছেলেকে তার মা একজন সাধুর কাছে নিয়ে গিয়ে সাধু ব্যক্তিটিকে বললেন যে, তার ছেলের মধুমেহ (ডায়াবেটিস) রোগ হওয়ায় ডাক্তার ছেলেটিকে চিনি ও মিষ্টি খেতে নিষেধ করেছেন। কিন্তু এত নিষেধ করার পরেও ছেলেটি তার মায়ের কথা শুনছে না। তাই তিনি চান যে, সাধু মহাত্মা ছেলেকে নিষেধ করে বুঝিয়ে বলে যাতে ছেলেটি মিষ্টি খাওয়া বন্ধ করে দেয়। তখন সাধু বললেন যে, “আজ আমি আপনার ছেলেকে কিছুই বলতে পারব না, দয়া করে কাল নিয়ে আসুন।” ঐ কথা শুনে মা হতাশ ও হতবুদ্ধি হয়ে চলে গেলেন। পরদিন মা তার ছেলেকে নিয়ে আবার আসলেন, কিন্তু সেদিন ঐ সাধু মহাত্মা ছেলেটিকে এমন কঠোরভাবে বললেন যে, ছেলেটি ভয়ে সারা জীবনের জন্য চিনি বা মিষ্টি খাওয়ার ইচ্ছা ত্যাগ করল। এ ঘটনায় আশ্চর্যান্বিত হয়ে মহিলা সাধুকে গতকাল না বলে আজকে বলার কারণ জিজ্ঞাসা করল। উত্তরে সাধু বললে, “গতকাল আপনি আসা পর্যন্ত আমিও চিনি পছন্দ করতাম, তাই সে অবস্থায় আমি কিছুই বলিনি।”
। হিতোপদেশ।
উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত শ্রেয়। এক উপদেষ্টা যিনি নেতৃত্ব দান করেন, তিনি নিজে ধূমপায়ী হয়ে অন্যকে ধূমপান ছাড়ার উপদেশ দিতে পারেন না। তিনি আগে আচরণ করবেন এবং পরে আচার্যরূপে অন্যদের শিক্ষা দান করবেন।