একদা প্যারিসের সম্রাট বীরবলের কথা শুনতে পেল এবং তিনি তার বুদ্ধিমত্তার পরীক্ষা করতে চাইলেন। তাই তিনি তার সচিবকে একটি চিঠি লিখতে বললেন যেন সম্রাট আকবর, বীরবলকে প্যারিসের রাজপ্রাসাদ ভ্রমণের অনুমতি প্রদান করেন। সচিব একটি চিঠি প্রেরণ করল। সম্রাট আকবর তা পেয়ে রাজসভায় বলল, “আমি অনেক খুশি ও সম্মানিত হলাম, কারণ প্যারিসের সম্রাট আমাদের বীরবলের সাথে দেখা করতে চান।” আকবর তখন বীরবলকে বলল, “বীরবল আমি তোমার জন্য গর্বিত এবং আমি চাই তুমি প্যারিসের রাজধানী ভ্রমণ করে সম্রাটের সাথে দেখা কর। এটা তোমার জন্য একটা বড় সুযোগও বটে।”
তখন বীরবল প্যারিসের উদ্দেশ্যে রওনা হল এবং সেই রাজপ্রসাদের কাছে পৌছে গেল। তখন প্রহরী জিজ্ঞাসা করল, “তুমি কি বীরবল?”
বীরবল- “হ্যাঁ”
তখন প্রহরী বলল “ভিতরে যাও। তোমার জন্য সম্রাট অপেক্ষা করছেন। বীরবল ভিতরে সভায় প্রবেশ করে দেখল সকলে অত্যন্ত সুন্দর রাজকীয় পোশাক পরে বসে আছে এবং সকলের পোশাক একই রকম ছিল। তখন বীরবল ভাবল এখানের যে কোন একজন সম্রাট। বীরবল কিছুক্ষণ ভাবল এবং দেখল। তারপর সে সম্রাটের কাছে পৌছাল।” সম্রাট বলল- সত্যিই ইহা অবিশ্বাস্য, বীরবল তুমি আমাকে কিভাবে চিনলে? তখন বীরবল বলল, “হে সম্রাট, আমি রাজসভায় প্রবেশ করে লক্ষ্য করলাম যে, সকলে আপনার দিকে তাকাচ্ছে শুধু আপনিই কারও দিকে তাকাচ্ছেন না। এ থেকে আমি বুঝতে পারলাম যে, আপনিই প্রকৃত সম্রাট।
। হিতোপদেশ।
সবাই একজন আদর্শ নেতাকে অনুসরণ করে, তাই তাকে অবশ্যই সৎ চরিত্রের অধিকারী হতে হবে।