ভগবানের দাস হও

বিষ্ণুপুরে গোপাল সিংহ নামে এক বৈষ্ণব রাজা ছিলেন। তিনি তাঁর রাজ্যের মধ্যে আদেশ প্রচার করলেন,- ‘আঠারো বছর বয়স থেকে সমস্ত ছেলে, মেয়ে, বৃদ্ধ- সবাইকে অবশ্যই সকাল ও সন্ধ্যায় নিয়মিতভাবে তুলসী মালা হরিনাম জপ করতে হবে।’ যাঁরা শ্রদ্ধাবান তাঁরা রাজার আদেশ আনন্দের সঙ্গে পালন করতে লাগলেন। কিন্তু যাদের হরিনামে রুচি ও বিশ্বাস নেই, তারা ভাবল রাজার আদেশ না মানলে পাছে দন্ড ভোগ করতে হবে। এই ভয়ে লোক দেখাবার জন্য মালায় হাত ঢুকিয়ে জপের অভিনয় করতে লাগল। এক সময় রাজা গোপাল সিংহের প্রজারা তাঁর আদেশ ঠিকমতো পালন করছে কিনা তা নিজে পরীক্ষা করতে চাইলেন। ছদ্মবেশে গোপনে তিনি তাই পর্যটন করতে লাগলেন। যখন তিনি এইভাবে ভ্রমণ করছিলেন, তখন দেখলেন, একজন লোক আর এক জনকে জিজ্ঞেস করছে ‘কি ভাই কেমন আছ? দিন ভাল যাচ্ছে তো, বিকেলের দিকে তুমি একটুও বেড়াতে আসছো না। ভাবছিলাম বসে গল্পগুজব করে মনটা ঠিক রাখবো। শরীর ভাল যাচ্ছে না। একঘেয়ে জীবন আর কি করি।’ তখন অন্য লোকটি বলল, -‘ভাই! আর বল কেন? দিন কাল যা পড়েছে- একটু খবরের কাগজ পড়া, একটু চা খাওয়ারও সময় নেই। সারাটা দিন খাটাখাটনির পর একটু সন্ধ্যার শো ধরা কিংবা তাই বা না-ই হল, একটু বসে তাস খেলারও সময় পাচ্ছি না।
তখন প্রথম লোকটি জানতে চাইল- কেন কি এত ব্যস্ত হয়ে পড়েছ? উত্তরে দ্বিতীয় লোকটি মুখ কুঁচকিয়ে বলল, বৈষ্ণব রাজার আইন জারি। প্রথম লোকটি বলল- আহা বুঝিছি, সকাল আর বিকাল, এই দুই কাল গোপাল সিংহের বেগার খাটার কাল।
না জপলে হরির নাম
ভুলিয়ে দেবে বাবার নাম
মাথায় পড়বে রাজার লাঠি
প্রাণের ভয়ে বেগার খাটি।
। হিতোপদেশ।
অনিচ্ছায় বিনা বেতনে বাধ্য হয়ে কাজ করাকে বেগার খাটা বলে। যাদের সর্বদা টাকা-পয়সা, সম্মান, কামিনী কাঞ্চনের আশা থাকে, তাদের হরিভজন, হরিনাম কীর্তন, গুরুসেবা, ভগবৎ সেবাকে বেগার খাটা বলে মনে করে। যদিও তার অর্থহীন ও সম্মান হীন অন্যান্য বহু কর্ম বেগার খেটে জীবন অপচয় করে তবুও এরূপ কপটী ব্যক্তিরা তুচ্ছ বিষয়ভোগাসক্তি বজায় রাখার জন্য নিত্য মঙ্গলময় হরিভজনে বিমুখ হয়।

Comments are closed.

August 2015
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Blog Stats

  • 140,959 hits