এক গ্রামে দুই প্রতিবেশী জনের মধ্যে আগে খুব বন্ধুত্ব ছিল। কিন্তু পরে তাদের মধ্যে বিবাদ বাধে। একজনের নাম সুশান্ত, অন্য জনের নাম কৃতান্ত।
সুশান্ত দেখল যে, কৃতান্তের সঙ্গে কলহ বাধিয়ে অশান্তি ভোগ করার চেয়ে কিছুদিন তীর্থভ্রমণ করে আসা ভাল। এই মনে করে সে পুরুষোত্তম ক্ষেত্র পুরী যাওয়ার জন্য একটি শুভদিন ঠিক করল। কৃতান্ত দেখল যে সুশান্ত যদি গ্রাম ছেড়ে চলে যায় তবে তো আর উদ্বেগ দেওয়া যাবে না। তাই সে ঠিক করল যে কোন উপায়ে তাকে এই গ্রামে রাখতে হবে এবং সব সময় বিবাদের মধ্যে তাকে ফেলতে হবে। কৃতান্ত জানত যে সুশান্তের কতকগুলি কুসংস্কার আছে। কোথাও যাত্রা কালে নাক কাটা লোককে দেখলে তা অমঙ্গল সূচক বলে সে মনে করে থাকে।
তাই, যেদিন সুশান্ত পুরী যাওয়ার জন্য তৈরী হল। তার বেরোবার মুহূর্তেই কৃতান্ত নিজের নাক কেটে ফেলল। সুশান্ত ঘরের সামনে রাস্তায় পা দিতেই নাককাটা অবস্থায় কৃতান্তকে দেখল। আর তার পুরী যাওয়া হল না।
। হিতোপদেশ।
অনেক কৃতান্তের মতোই অপরের অনিষ্ট করার স্বার্থে নিজের নাক কেটে অপরের যাত্রা নষ্ট করে । তাতে নিজেদের কখনও হরিভজন না হয় না হোক, তাতে তারা কিছুমাত্র ক্ষতি বলে মনে করে না। কিন্তু অন্যেরা কেউ যেন ভক্তিপথে এগিয়ে না যায়। সেটিই খলচরিত্রদের অভিসন্ধি। বুদ্ধিমান ব্যক্তিই খলচরিত্র ব্যক্তিদের সঙ্গ বর্জন করে হরিভজন করবেন।