নরক গুলজার

এক সাধু একদিন কোন এক মদখোরকে বলেছিলেন, ‘দেখ বাপু। ভাল চাও তো মদ ছেড়ে দাও। মদ খেলে নরকে যেতে হবে। মদখোর বলে উঠল, ‘সুরেনবাবু যে মদ খায়, অরুণবাবু যে মদ খায় ? সাধু বললেন- ‘যারা যারা মদ খায়, তারা সবাই নরকে যাবে।’
তখন মদখোর জনতে চাইল,- ‘আর কি কি করলে নরকে যেতে হবে ? সাধু বললেন,- ‘চুরি করলে, লোক ঠকালে, পরস্ত্রী সঙ্গ করলে।’ মদখোর জানতে চাইল, ‘তবে ভামিনী বেশ্যার কি গতি হবে ?
উত্তরে সাধু বললেন, ‘সেও নরকে যাবে।’
আবার প্রশ্ন, ‘সব বেশ্যাকেই কি নরকে যেতে হবে ?’
সাধু উত্তর দেন, ‘তারা সবাই নরকে যাবে।’
এই কথা শুনে মদখোর আহ্লাদে আটখানা হয়ে বলল, তবে তো খুব ভাল কথা। নরক গুলজার। এত লোক যদি নরকে যায় তবে তো সেখানে বিরাট মেলা বসবে।
। হিতোপদেশ।
অনেকে মনে করেন, জগতের বহু মানুষ যদি গর্হিত কর্ম করে, তবে তা নিয়ে ভয় ভাবনার কথা কিছুই নেই। সেখানে গণমত বা সংখ্যাধিক্য সেখানেই থাকা ভাল। ‘বহু মানুষ পাপ কাজ করে যাচ্ছে, অতএব আমিও করে যাব। বহুলোকের যে গতি আমারও তাই হবে। অতএব আমিও দু’চারজন সাধুর কথা শুনতে যাব কেন ? দল ভারীর দিকেই থাকব।’ এই ধরণের মানুষ ব্যক্তিত্বহীন ও তামসিক। সাত্ত্বিক ও শুদ্ধ ভক্তিজীবনের মূল্য মর্যাদা তারা কোনদিই বুঝে উঠতে পারে না।

Comments are closed.

August 2015
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Blog Stats

  • 140,959 hits