জোর যার মুল্লুক তার

আলেকজান্ডার প্রায় সমগ্র জগৎটা জয় করে ফেলেছিল। ভারতবর্ষেও গিয়েছিল সে। সেখানে এক দস্যুকে ধরে তার সামনে আনা হয়। আলেকজান্ডার তখন রাজা। দস্যুটা বলল, “আমাকে বন্দী করে কেন আনা হয়েছে ?” আলেকজান্ডার বলল,-“কারণ তুমি দস্যু।” দস্যুটা বলল- “আহা, আপনি তো একটা বড় দস্যু।” তখন আলেকজান্ডার তাকে বলতে লাগল,- তুমি লোককে মেরেছ, পরস্ত্রী হরণ করেছ, পরের অর্থ সম্পন লুন্ঠন করেছ। তার জবাবে দস্যুটিও বলল,-“আপনিও তাই করেছেন। আমি একজনের বাড়িতে ঢুকেছি, আপনিও তো একজনের রাজ্যের মধ্যে ঢুকে পড়েছেন। আপনি তাহলে অতি বড় দস্যু।” তাই শুনে দস্যুটিকে মুক্তি দিয়ে আলেকজান্ডার ভাবল,- হ্যাঁ, তাইতো, দস্যুতে আর আমাতে তফাৎ কোথায় ?” সেই থেকে আলেকজান্ডার তার দেশ বিজয়ের অভিযান ছেড়ে দিল।
। হিতোপদেশ।
আমাদের অনেকের অবস্থাও তাই, আমরা অন্যের অধিকারে ভাগ বসাই। সুযোগ পেলে অন্যকে মারি। আমি ভাল আর ও খারাপ। আমি নির্দোষী আর ও দোষী। সবসময় আমরা এরূপ ভাবি। যার ক্ষমতা থাকে সে শাস্তি দেয়। যার ক্ষমতা থাকে না সে শাস্তি পায়।
“দূর্বলের দমন করে বলবান
বলবানের দমন করেন ভগবান।”

Comments are closed.

August 2015
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Blog Stats

  • 140,959 hits