আকাশের দিকে থুথু

এক আদুরে বালক তার মাতা-পিতার কাছে বায়না করতে লাগল “আমাকে ওই চাঁদ এবং তারাগুলি এনে দাও।” মাতা-পিতা তাকে অনেক বোঝালেন, “বাবা! ওগুলোকে মানুষ ছুঁতে পারে না।” কিন্তু বালকটি কিছুতেই শুনলা না। তখন, মাতা-পিতা তাকে উঁচু ছাদের উপর উঠিয়ে দিলেন।
কিন্তু কিছুতেই চাঁদ কিংবা তারাগুলোকে ধরা ছোঁওয়ার নাগাল পাওযা যাচ্ছে না দেখে সে অত্যন্ত রেগে গেল। সে বলতে লাগল, “ভারি বদমাস আকাশ। চাঁদ ও তারাগুলোকে এত উঁচুতে ধরে রেখেছে। আচ্ছা এক্ষুনি তোমাকে মজা দেখাচ্ছি।” এই বলেই সে আকাশের দিকে থুথু ফেলতে লাগল, তখন সেই থুথু তারই গায়ে পড়তে লাগল।
। হিতোপদেশ।
আকাশের দিকে তুথু ফেললে সেই থুথু নিজের গায়েই পড়ে। তাতে আকাশের কোন ক্ষতি হয় না। সেই রূপ বদ্ধজীব বিশেষ করে মানব সমাজ সাধু গুরু বৈষ্ণবের প্রতি নিন্দা, কুবাক্য ঘৃণা প্রয়োগ করলে তা নিজের উপরই পড়ে, গুরু বৈষ্ণবের কিছুই হয় না। বুদ্ধিমান ব্যক্তি ভগবান ও ভক্তের নিন্দা ও কাবাক্যাদি প্রয়োগ করে নিজের জীবনকে কলঙ্কিত করে না।

Comments are closed.

August 2015
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Blog Stats

  • 140,963 hits