অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্তজীবিতা
নানাশস্ত্রপ্রহরণাঃ সর্বে যুদ্ধবিশারদাঃ ॥ ৯ ॥
অন্যে–অন্য অনেকে; চ–ও; বহবঃ–বহু; শূরাঃ–সেনানায়কগণ; মদর্থে–আমার জন্য; ত্যক্তজীবিতাঃ–তাঁদের জীবন ত্যাগ করতে প্রস্তুত; নানা–নানা প্রকার; শস্ত্র–অস্ত্রশস্ত্র; প্রহরণাঃ–সুসজ্জিত; সর্বে–তাঁরা সকলে; যুদ্ধবিশারদাঃ–সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ যোদ্ধা।
গীতার গান
আর যে অনেক বীর আমার লাগিয়া।
আসিয়াছে হেথা সব জীবন ত্যজিয়া ॥
নানা-অস্ত্রপাণি সব যুদ্ধে বিশারদ।
এরা সব হয় মোর যুদ্ধের সংসদ ॥
অনুবাদ
এ ছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন, যাঁরা আমার জন্য তাঁদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তাঁরা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তাঁরা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ।
তাৎপর্য
অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন–জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এঁরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে, পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এঁদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে, এই সমস্ত বীরপুঙ্গবেরা স্বপক্ষে থাকায় তার জয় অনিবার্য।