সারগাল সিং

সারগাল সিং কিভাবে মৃত্যুবরণ করে সে সম্বন্ধে একটি গল্প।
একজন ধনী ব্যবসায়ী সারগাল সিং কে খুবই ভালবাসত। যখন সারগাল সিং মারা গেলেন তখন সে বণিকটি তার মাথা মুন্ডন করে কালো কাপড় পরিধান করল। এক ব্যক্তি বণিকের দোকানে এল লোকটি জিজ্ঞাসা করল কে মারা গেছে। সারগাল সিং মারা গেছে। ব্যক্তিটি অজ্ঞতার ভাব প্রকাশ না করে সারগাল সিং সম্পর্কে কিছু না জিজ্ঞাসা করে স্থান পরিত্যাগ করল। শহরের অন্য লোকেরাও এ অজ্ঞতাকে ঢেকে রেখে একে অপরকে অনুসরণ করে চলল। যখন একজন অপরজনকে প্রশ্ন করে তারা শুধু বলে সারগাল সিং মারা গেছে। রাজার এক মন্ত্রী দেখলেন যে শহরের অনেকেই শোকাহত। আর তাই মন্ত্রীও মাথা মুন্ডন করে কালো পোশাক পরিধান করল। রাজা এই দৃশ্য দেখে মন্ত্রীকে জিজ্ঞাসা করলো তুমি কেন এবং কার জন্য শোকাহত? সারগাল সিং। কে সে? আমি জানি না। তাকে খুঁজে বের কর। মন্ত্রী খুঁজতে খুঁজতে অবশেষে বণিকের নিকট পৌছাল। সারগাল সিং কে? সারগাল সিং ছিল আমার গাধা যাকে আমি প্রাণ দিয়ে ভালবাসতাম।
। হিতোপদেশ।
অন্ধ অনুসরন খুবই ভয়ানক। অন্ধ অনুসরণকে নিরুৎসাহিত করা হয়েছে।

Comments are closed.

August 2015
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Blog Stats

  • 140,986 hits