এক সময় কীথ নামের ফ্রান্সের এক যুবক ভারত থেকে ঘুরতে আসা এক যুবকের সাথে কথা বলছে।
ফ্রান্সের যুবক- আচ্ছা তোমাদের দেশের সবচেয়ে বড় ফল কোনটি?
ভারতীয় যুবক- কাঁঠাল হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় ফল। এর গাছ অনেক লম্বা হয় এবং
ফ্রান্সের যুবক- এর স্বাদ কি রকম?
ভারতীয় যুবক- ওহ! খুব সুস্বাদু, আমার মা এটি আমাকে সবসময় খেতে দিতেন।
ফ্রান্সের যুবক- খুব স্বাদ? আমাকে একটু বুঝিয়ে বল।
ভারতীয় যুবক- ওহ! আমি কিভাবে তা ব্যাখ্যা করব? এটি খুব চমৎকার এবং একসময় হয়ত তুমি এর স্বাদ গ্রহণ করতে পারবে।
ফ্রান্সের যুবক- এটি আমের মত মিষ্টি?
ভারতীয় যুবক- না, প্রকৃতপক্ষে তা নয়।
ফ্রান্সের যুবক- তাহলে এটি কি কমলার মত স্বাদ?
ভারতীয় যুবক- না প্রকৃতপক্ষে তাও নয়।
ফ্রান্সের যুবক- তহলে আমি কিভাবে এর স্বাদ পাব। দয়া করে একটি উপায় বের কর।
তুমি তো খুব বুদ্ধিমান।
ভারতীয় লোকটি ভাবতে লাগল কি করা যায়। তখন সে ভাবল যদি আটা, চিনি ও জলের মিশ্রনের ফলে যে স্বাদ পাওয়া যায়, তাই হচ্ছে কাঠালের স্বাদ।
। হিতোপদেশ।
জড় দার্শনিকগণ তাদের মানসিক জল্পনা কল্পনা দ্বারা পরমসত্যকে বুঝার চেষ্টা করে। ঐ দার্শনিকরা কিভাবে কৃষ্ণের লীলা সম্পর্কে বুঝতে পারবে, বিশেষ করে রাসলীলা।