একদা এক ডাক্তার দুই রোগীকে দেখতে গেলেন, যার মধ্যে একজন ছিলেন ধনী গৃহকত্রী আর অন্যজন হলো তারই চাকরাণী। ডাক্তার তাদের দুজনকেই পরীক্ষা করলেন এবং চাকরাণীকে বললেন, আপনার শরীরের তাপমাত্র ১০৫ ডিগ্রি সেলসিয়াস যা চিন্তার বিষয় বটে, আর তাই আপনাকে কিছু ঔষধ খেতে হবে।
এবার ডাক্তার গৃহকত্রীকে বললেন, আপনার শরীরের তাপমাত্র মাত্র ৯৯ ডিগ্রি সেলসিয়াস, তাই আপনার চিন্তার কোন কারণ নেই, ঔষধও খেতে হবে না।
গৃহকত্রী রাগান্বিত হয়ে বললেন, এ কি বলছেন আমার মাত্র ৯৯ ডিগ্রি আর ঐ চাকরানীর ১০৫ ডিগ্রি। সে বলতে লাগলো ডাক্তার কোন কাজেরই নয়। আমি হলাম গৃহকত্রী, তাই প্রকৃতপক্ষে আমার হবে ১১০ ডিগ্রি আর চাকরানীর ৯৮ ডিগ্রি।
। হিতোপদেশ।
আধুনিক সভ্যতা সমাজের অসুস্থতাকে বাড়িয়ে ১১০ ডিগ্রর দিকে নিয়ে যাচ্ছে। মানুষের শরীরের তাপমাত্র যখন ১০৭ ডিগ্রি হয়ে যায়, তখন তার মৃত্যু ঘটে, তেমনি পারমানবিক যুদ্ধাস্ত্র আধুনিক সমাজকে সেই ১০৭ ডিগ্রি বা তার উপরে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু ভক্তেরা জরাগ্রস্থতাকে কমানোর জন্য উচ্চতর জীবন আদর্শ এবং শরীরগত চাহিদাকে মুক্তি দিয়েছেন।