ব্যাঙ ও পাথর

একটি সরোবরে কিছু ব্যাঙ বাস করত। তারা একটি বড় পাথরকে তাদের আরাধ্যদেব হিসাবে প্রণাম করত এবং প্রার্থনা করত। অন্য একটি ব্যাঙ তা দেখে ভাবতে লাগল এরা কি করছে। একটি পাথরকে প্রণাম করছে। একদিন ব্যাঙেরা পূজা করছিল এবং পূজা যখন অর্ধেক হল, তখন তারা নত হয়ে প্রণাম করল ঠিক ঐ সময় আর একটি ব্যাঙ লাফ দিয়ে ঐ পাথরের উপর বসে পড়ল।
তখন অন্যান্য ব্যাঙগুলো উঠে এই অবস্থা দেখে বলল, হায়! হায়! তুমি আমাদের ভগবানের উপর বসে আছ। কি পাপ কাজ করছ তুমি, তাড়াতাড়ি নেমে ক্ষমা চাও।
তখন অপর ব্যাঙটি বলল, তোমরা কেন তাকে ভগবান বলছ আবার পূজা করছ? সে কেমন ভগবান যে আমি তাকে অতিক্রম করে তার উপর বসতে পারলাম। সেতো আসলে ভগবান না তোমাদের এমন একজনকে আরাধনা করা উচিত যাকে তুমি অতিক্রম করতে পারবে না।
তখন অন্যান্য ব্যাঙগুলো বলল, তাহলে আমরা এখন কার পূজা করব।
অন্য ব্যাঙটি বলল, আমি দেখছি বিষয়টি।
একটু চিন্তা করে বলল- আমি দেখেছি একটা সাদা সারস যার উচ্চতা অনেক বেশি এবং লম্বা ঠোঁট তাকে তোমরা অতিক্রম করতে পারবে না, তাই তোমরা তার পূজা কর। এই কথা শুনে সব ব্যাঙই ঐ সারস পাখির কাছে গিয়ে প্রণাম করল। সারস ভাবছে কি ব্যাপার আমি তাদের ধরে ধরে খাই, আজ তারা আমাকে প্রণাম করছে কি চমৎকার। এইভেবে সারসটি ব্যাঙগুলো ধরে ধরে খেতে লাগল।
। হিতোপদেশ।
যারা কৃত্রিম বা অন্য বিভূতি দেখে ভগবান বলে পূজা করে তাদেরকে একসময় ঐ ব্যাঙগুলোর মত ধ্বংস হতে হবে।

Comments are closed.

August 2015
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Blog Stats

  • 140,959 hits