এক জায়গায় এক নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেই অনুষ্ঠানে অনেক অতিথি যোগদান করল। দর্শকদের মধ্যে ছিল রাজা, ব্রাহ্মণ ও সন্ন্যাসীবৃন্দ। নৃত্য অনুষ্ঠান শুরু হল। সকলে নৃত্য উপভোগ করল।
যখন নৃত্য শেষ হল, তখন আয়োজকবৃন্দ দর্শকের অনুভূতি জানার জন্য প্রথম রাজাকে বলল- হে রাজা মহাশয়, নৃত্য কেমন লাগল?
উত্তরে রাজা বলল- খুব চমৎকার, নৃত্যের কলা-কৌশল খুব ভাল লেগেছে।
আয়োজকবৃন্দ এবার ব্রাহ্মণদের জিজ্ঞাসা করল- হে ব্রাহ্মণগণ, নৃত্য কেমন লাগল?
ব্রাহ্মণ বলল- তার হাতের মুদ্রাগুলো, আমি যখন আরতি দেখাই ঠিক তার মত।
আয়োজবৃন্দ আর একজন সন্ন্যাসীকে একই প্রশ্ন করলেন।
সন্ন্যাসী উত্তরে বললেন- আসলে আমি দেখছি একটি কঙ্কাল মাত্র, যাতে শুধু হাড়গুলো বাতাসে নড়াচড়া করছে এর ব্যতীত অন্য কিছু দেখিনি।
। হিতোপদেশ।
ব্যক্তির স্তরভেদে দর্শনের পার্থক্য নিরূপণ হয়।