গ্র্যাডস্টোনের ঘোড়ার অভিনয়

একদিন এক ব্যবসায়ী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গ্র্যাডস্টোনের সাথে দেখা করতে আসলেন। আর এই সংবাদটি প্রধানমন্ত্রীর কাছে জানানো হলো। তো বাড়ির ভেতরের এক ব্যক্তি এসে ব্যবসায়ীকে বললেন, “আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ প্রধানমন্ত্রী এক বিশেষ কাজে ব্যস্ত আছেন।”
এভাবে সেই ব্যবসায়ী প্রায় এক ঘন্টা ধরে বাইরে অপেক্ষা করতে থাকলেন, কিন্তু ভিতর থেকে তেমন কোন সাড়া পেলেন না। এক পর্যায়ে সেই ব্যবসায়ী খুবই আশ্চর্য হলেন, আর ভাবলেন কী এমন জরুরী কাজ পড়ল যে তার জন্য প্রধানমন্ত্রী এতটা ব্যস্ত হয়ে পড়লেন।
তিনি এবার উঠে দাঁড়ালেন, আর একটু হেঁটে ঘরের দরজার কাছে গেলেন। তারপর দরজাটা একটা ফাঁকা করে ভেতরের দিকে লক্ষ্য করলেন।
তিনি দেখতে পেলেন যে, প্রধানমন্ত্রী তার প্রপৌত্রের জন্য ঘোড়া সেজেছেন, আর সে তার পিঠের উপর চড়ে আছে। আর এভাবেই প্রধানমন্ত্রী তার প্রপৌত্রের জন্য ঘোড়া সেজে তাকে আনন্দ দানের চেষ্টা করছেন।
। হিতোপদেশ।
প্রধানমন্ত্রী, যিনি সমগ্র বৃটিশ সাম্রাজ্য শাসন করেন আবার তিনিই ভালবাসা বা স্নেহের কারণে একজন ছোট্ট বালকের দ্বারা পরিচালিত হচ্ছেন। ঠিক একইভাবে যদিও ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণ, কিন্তু তিনিও তার শুদ্ধ ভক্ত “শ্রীমতি রাধারানীর” দ্বারা পরিচালিত হন। আর কৃষ্ণ এটিই চান যে, তিনি যেন তার ভক্তদের ভালবাসার বন্ধনে আবদ্ধ হন। আর এটিই কৃষ্ণের ভগবত্তা। কারণ তিনি “ভক্তবৎসল ভগবান”।

Comments are closed.

August 2015
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Blog Stats

  • 140,959 hits