একদা রমেশ নামক এক ব্যক্তি নতুন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিলেন এবং অনেক আবেদনপত্র পেলেন। তখন ঐ ব্যক্তি তার সহকারীকে বলল, “আমরা ইন্টারভিউ এর মাধ্যমে নতুন লোক নিয়োগ দিব। সহকারী যেন তার জন্য সকল ব্যবস্থা করে, একজন করে প্রার্থীকে ভিতরে আসতে বলেন।”
প্রথম প্রার্থী প্রবেশ করল এবং দরজা খোলা রেখে দিল।
রমেশ বাবু প্রথম প্রার্থীর সাথে পনের মিনিট আলোচনা করে বললেন, “আপনি বাহিরে অপেক্ষা করুন এবং পরবর্তীতে আপনার সাথে সাক্ষাৎ হবে।”
তারপর দ্বিতীয় প্রার্থী প্রবেশ করল এবং তিনি কিন্তু দরজা বন্ধ করে এসেছিল।
তার সাথেও ঐ একই সময় আলোচনা করে অপেক্ষা করতে বললেন।
যখন সহকারী প্রবেশ করল তখন রমেশ বাবু বলল যে, “প্রথম ব্যক্তি যদিও অনেক যোগ্যতা সম্পন্ন তবুও দ্বিতীয় ব্যক্তিকে নিয়োগ দিব। এই কথা শুনে সহকারী অবাক হলেন এবং বললেন কেন? রমেশ বাবু বললেন, প্রথম ব্যক্তি ছিল অলস, কারণ ভিতরে প্রবেশের সময় দরজা বন্ধ করেনি, কিন্তু দ্বিতীয় ব্যক্তি দরজা বন্ধ করে ভিতরে এসেছিল, তাই আমি দ্বিতীয় ব্যক্তিকে নিয়োগ দিতে চাই।
। হিতোপদেশ।
অনেক অভিজ্ঞতা সম্পন্ন হলেও সাধারণ সদাচার জানা না থাকলে কোন লাভ নেই।