বৃদ্ধ ব্যক্তি ও যুবতী

একবার রাজা আকবর বীরবলকে বলছে- আচ্ছা বীরবল, কত দিন মানুষের কাম থাকে?
বীরবল কোন কিছু চিন্তা না করে বলল- মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত।
রাজা- কী, বললে!
বীরবল- দয়া করে, আপনার কন্যাকে নিয়ে আমার সাথে আসবেন।
রাজা ভাবল আমার মন্ত্রী বীরবল খুব বুদ্ধিমান, তাই নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে। তাই রাজা তার কন্যাকে নিয়ে আসল এবং কন্যাকে নিয়ে বীরবলের সাথে রওনা হল। পথে বীরবল রাজাকে একা ডেকে বলল, আমরা একজন বৃদ্ধকে দেখতে যাচ্ছি, যে অনেক দিন আপনার সেবা করেছে। তবে আমরা যখন পৌছাব, তখন আপনি শুধু বৃদ্ধ ব্যক্তির চোখের দিকে তাকাবেন। অবশেষে তারা ঐ বাড়িতে পৌছাল। আকবর ঐ বৃদ্ধ ব্যক্তির চোখের দিকে খেয়াল করল যে, সে তার মেয়ের সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে তাকাচ্ছে না যদিও তখন বৃদ্ধলোকটি রাজার সাথে কথা বলছিল। তখন রাজা বুঝতে পারল যে, কামভাব মৃত্যুর আগ পর্যন্ত থাকে।
। হিতোপদেশ।
যদি কেউ তার যুবক বয়স থেকে কৃষ্ণভাবনায় যুক্ত না হয়, সেক্ষেত্রে মৃত্যু অবধি তার ইন্দ্রিয়গুলো তাকে বিচলিত করতে থাকে।

Comments are closed.

August 2015
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Blog Stats

  • 140,959 hits