আদর্শ ক্ষত্রিয়

একসময় একজন বিখ্যাত ক্ষত্রিয় রাজা ছিল, যিনি ছিলেন শক্তিশালী ও ভগবানের ভক্ত। যখন ভারতে ব্রিটিশরা এসেছিল তখন তিনি তাদের থামান। একবার এক ব্রিটিশ রাজা অনেক সৈন্য সামন্ত নিয়ে ভারতের রাজাকে আক্রমণ করে। এদিকে ভারতের রাজার সৈন্য ছিল কম, কিন্তু সে ছিল ভক্ত। তখন যুদ্ধ হল এবং এতে বিট্রিশ রাজা পরাজিত হল। তখন তাকে ভারত রাজার সামনে আনা হলে রাজা তাকে ছেড়ে দেয়ার আদেশ দেন। পরে ঐ ব্রিটিশ রাজা অন্য এক রাজার সাথে সন্ধি করে আক্রমণ করে ভারত রাজাকে পরাজিত করে বন্দি করে নিয়ে যায়। ব্রিটিশ রাজা বলল- আমি কিন্তু তোমার মত ভুল করব না, তোমার মাথাকে কেটে ফেলব। কিন্তু আমি শুনেছি তুমি খুব ভাল ধনুর্ধর এবং তুমি চোখ বন্ধ করে ১০০ মিটার দূর থেকে একটি কবুতরকে তার শব্দ শুনে তীর দিয়ে মেরে ফেলতে পার। যদি তুমি তা প্রমাণ করতে পার, তবে তোমাকে মুক্ত করে দিব। ভারত রাজা যদিও তাকে বিশ্বাস করত না, তবুও বলল ঠিক আছে। তখন ব্রিটিশ রাজা এই পরীক্ষার আয়োজন করল একটি মাঠে, যেখানে ১০০ মিটার দূরে একটি কবুতর রাখা ছিল। ভারত রাজা একটি শর্ত দিল যে,  রাজা যখন কবুতরটি ছেড়ে দেয় তা যেন ভারত রাজাকে জানানো হয়। ব্রিটিশ রাজা রাজী হল। তিনি কবুতরটি ছেড়ে বললেন যে, কবুতরটি ছাড়া হয়েছে। ভারত রাজা ধনুকে তীর লাগিয়ে ছুড়লেন ঐ ব্রিটিশ রাজাকে লক্ষ করে। কারণ ব্রিটিশ রাজা শব্দ করেছিল আর তার সাথে কথা ছিল শব্দ শুনেই তাঁর দিকে লক্ষ ভেদ করা। তখন অন্যান্য ব্রিটিশ সৈন্যরা আক্রমণ করল তাতে ভারত রাজা চোখ বন্ধ করেই তাদের মেরে ফেলল এবং হাত জোড় করে ভগবানকে প্রণাম জানাল এবং ধ্যান করল, তখন অন্য কোথাও থেকে আসা কিছু সৈন্য হিন্দু রাজার মাথা কেটে দিল। সে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করেছিল।
। হিতোপদেশ।
যিনি ভগবানের স্মরণাগত ভক্ত তিনি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারেন।

Comments are closed.

August 2015
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Blog Stats

  • 140,959 hits