একটি ব্যাঙ কুয়োর ধারে বসে ছিল। সারা রাত সে ‘ঘ্যাঙর’ ‘ঘ্যাঙর’ করেই উদ্ভট শব্দ করছিল। ব্যাঙটি গর্বভরে ভাবতে লাগল, “ওঃ, আমি কত সুন্দর সুন্দর কথা বলছি, আমি জগৎ মাতিয়ে দিচ্ছি। ঘ্যা-ঙ-র ঘ্যা-ঙ-র। আমার মতো কেউ হতে পারে না। ঘ্যা-ঙ-র।”
ব্যাঙের ডাক শুনেই একটি সাপ তার কাছে এসে পৌঁছল। তখন ব্যাঙমশাইকে দেখেই সাপ খুশী মন চিন্তা করল, “আঃ একটা সুন্দর খাবার পাওয়া গেছে।” সাপটি ব্যাঙকে গ্রাস করার জন্য গপ্ করে ধরল।
ব্যাঙ বেচারার ঘ্যাঙর ডাক বন্ধ হয়ে গেল। তখন সে ভীত সম্ভ্রস্ত হয়ে আর্তনাদ করে উঠল, “ক্যাঁক, ক্যাঁক। আমি যন্ত্রনায় মরে যাচ্ছি। আমাকে কে বাঁচাবে ? হায় ! আমার গতি খুব খারাপ! খুব খারাপ! ক্যাঁক্! ক্যাঁক্!”
। হিতোপদেশ।
মানুষের কর্তব্য হল ভগবানের মহিমা কীর্তন করে ভক্তিময় জীবনযাপন করা। তার ফলে সে নিত্য আনন্দময় জীবনের সন্ধান পাবে। কিন্তু সে যদি ব্যাঙের মতো মূর্খতাবশতঃ নিজেকে একজন সমাজ নেতা বলে গর্ব করে, সে যদি গ্রাম্য বাজে কথায় মেতে থাকে, নোংরা আধুনিক গানে মশগুল থাকে, নানারকমের অনর্থক কার্যকলাপ করে জীবন কাটায়, তাহলে প্রকৃতির দুঃখ ভোগের উদ্দেশ্যে সে অকালে মানব জীবন হারাবে।